ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ

জমি নিয়ে দ্বন্দ্বে আ.লীগকর্মীকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাইরুল আলমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এনামুল (২২) নামে এক আওয়ামী লীগকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন ঢাকার একটি হাসপাতালে এনামুলের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ইউপি নির্বাচনে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

নিহত এনামুল উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যে নারগানা এলাকার আব্দুল বাতেনের ছেলে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার) বলেন, এনামুল নৌকার পক্ষের কর্মী ছিলেন। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। নির্বাচনের আগের দিন থেকেই এনামুল তার বাড়ি থেকে বের হতেন না।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হলে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার ধানমণ্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাত পৌনে ৯টায় এনামুলের মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান খাইরুল আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এনামুলের ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতরা কেউ আমার লোক বা সমর্থক নয়। তারা সবাই দুষ্কৃতকারী। তাদের গ্রেফতারের দাবি জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী জানান, তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। বিরোধ কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। নিহত এনামুলের চাচা আলম মিয়া উপজেলার জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই হিসাবে এনামুল আওয়ামী পরিবারের একজন সদস্য ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

জমি নিয়ে দ্বন্দ্বে আ.লীগকর্মীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১