ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীকে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করতে চেয়েছিল বলে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে তেহরান।

মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার ওই চার ইরানি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বুধবার তেহরানে বলেছেন, আমেরিকার এই অভিযোগ এতটা ‘ভিত্তিহীন ও হাস্যকর’ যে তা জবাব দেওয়ার যোগ্য নয়। তিনি বলেন, মার্কিন বিচার বিভাগ এই অর্থহীন অভিযোগ উত্থাপন করে গোটা বিশ্ববাসীকে বোকা বানাতে চেয়েছে।

তিনি বলেন, এ ধরনের ‘হলিউডি চিত্রনাট্য’ উপস্থাপন করে আমেরিকা প্রকৃতপক্ষে নিজের যেসব বেতনভুক্ত কর্মচারী ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে তাদের মূল্য বাড়াতে ও ব্যবহার উপযোগী করে তুলতে চায়। কিন্তু অতীতের মতো এই প্রচেষ্টাও ব্যর্থ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার মাত্র কয়েকশ’ বছরের ইতিহাস সন্ত্রাসবাদ, নাশকতা ও অপহরণের ঘটনায় ভরপুর। কাজেই এসব অপকর্ম করে যে আমেরিকা নিজের হাত পাকিয়েছে তার পক্ষেই অন্যের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার নাটক সাজানো সহজ। কিন্তু বিশ্ববাসীকে এতটা বোকা ভাবা আমেরিকার উচিত হয়নি।

মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার অভিযোগ করে, চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ‘মাসিহ আলীনেজাদ’কে আমেরিকা থেকে অপহরণ করে ইরানে নিতে চেয়েছিল। অভিযোগে বলা হয়, ইরানের ইসলামি সরকারের বিরুদ্ধে জনমতকে উসকে দেওয়ার কারণে আলীনেজাদকে অপহরণ করতে চেয়েছিল ওই চার ইরানি নাগরিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীকে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলল ইরান

আপডেট সময় ০১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১