ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একটানা ১০ দিন হেঁচকি উঠায় ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্রের পরীক্ষা করানোর জন্য তাকে সাও পাওলোতে একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এক টুইটবার্তায় বলসোনারো বলেছেন, ‘ঈশ্বরের চাইলে শিগগিরই তিনি ফিরে আসবেন’।

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে।

ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১