ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবারের মধ্যে ফরাসি নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্স। ক্রমশ পরিস্থিতি খারাপ হওয়ায় নাগরিকদের আগামী শনিবারের মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে বলেছে দেশটি। খবর আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়েছে, কাবুল থেকে সব নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য ফ্রান্স আগামী শনিবার ফ্রি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা রেখেছে। কাবুলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ডেভিড মার্টিনন বলেন, আফগানিস্তানে থাকা ফ্রান্সের সকল নাগরিকদের আমরা এই বিশেষ ফ্লাইটে দেশে ফেরার আহ্বান জানাই। আগামী ১৭ জুলাইয়ের পর যদি কেউ আফগানিস্তানে থাকার পরিকল্পনা করে তাহলে আমরা তার নিরাপত্তার দায়িত্ব নেব না।

ডেভিড মার্টিনন জানান, কাবুল দূতাবাসের কাজ ফ্রান্সে স্টাফদের সহায়তায় চালু রাখা হবে। দূতাবাসে কাজ করা আফগান নাগরিকদের ফ্রান্স আশ্রয় দেবে ঘোষণা দিয়ে তিনি বলেন, এই প্রকল্পে অলাভজনক সংগঠন ‘ফ্রান্স-আফগান ফ্রেন্ডশিপ’ সহায়তা করবে।

এর আগেও ফ্রান্স সরকার দেশটির সেনাবাহিনীর সহায়তাকারী আফগান নাগরিকদের প্যারিসে আশ্রয় দেয়।

আফগানিস্তানে ২০ বছরের আগ্রাসন শেষে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মার্কিন বাহিনী, ন্যাটো ও বিদেশী সামরিক ঠিকাদারারা তাদের দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু আফগানিস্তানে থেকে যাচ্ছেন তাদের সঙ্গে কাজ করা দোভাষী, ক্লিনার, পাচক ও দারোয়ানদের। তাদের বেশিরভাগই এখন ভয় পাচ্ছেন যে-তালেবান তাদের ওপর প্রতিশোধ নেবে।

যদিও তালেবান বলছে, তারা বিদেশী বাহিনীগুলোর সাবেক চাকরিজীবীদের শত্রু বলে মনে করেন না। কিন্তু এ সকল কর্মচারীদের অনুশোচনা করা দরকার। তালেবান আরও বলছে, এ সকল লোকদের প্রাণ আশঙ্কার অজুহাত দেখিয়ে বিদেশে আশ্রয় খোঁজার প্রয়োজন হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শনিবারের মধ্যে ফরাসি নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ

আপডেট সময় ১১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১