ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে: মিম

আকাশ বিনোদন ডেস্ক :

সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরু হলেও তার পথচলাটা এতো মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরু দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

এই বিষয়টি নিজেই জানিয়েছেন ‘সাপলুডু’খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ অতিথি হয়ে নিজের প্রথম পারিশ্রমিকের কথাও শেয়ার করেছেন তিনি।

অনুষ্ঠানটিতে মিম বলেন, অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। তবে শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার-এর বিজয়ী হবার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়াতে কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তবে তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা হয়ে অভিনয় করবো। ’

তিনি জানান, এরপরই কাকতালীয়ভাবে নিজের প্রথম সিনেমা ‘আমার আছে জল’-এর অন্যতম নায়ক হিসেবে জাহিদ হাসানকেই পেয়েছিলেন তিনি।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মীম। সে নাটকে অভিনয়ের জন্য ৫ হাজার টাকা সম্মানী পান। এটিই ছিল তার প্রথম পারিশ্রমিক। অথচ এখন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের মধ্যে অন্যতম হয়েও ১৪ বছর আগের কিংবদন্তী লেখক-পরিচালকের হাত থেকে পাওয়া সম্মানী আজও সযত্নে রেখে দিয়েছেন তিনি।

মিম আরও জানান, মাহফুজ আহমেদের পরিচালনায় ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে অভিনয়ের জন্য সাইকেল চালানো শিখেছিলেন। কুমিল্লায় মাঝ রাস্তায় সাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও নন্দিতা। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ‘রাঙা সকাল’-এর পর্বটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন (২৩ জুলাই) সকাল ৭টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে: মিম

আপডেট সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১