ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

মোশাররফ করিমের অভিনয় মন ছুঁয়েছে প্রসেনজিতের

আকাশ বিনোদন ডেস্ক :

আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখে মুগ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা মোশাররফ করিমের অভিনয় তার মন ছুঁয়ে গেছে।

সম্প্রতি ‘মহানগর’-এর পরিচালক আশফাক নিপুণকে ফোন করে প্রশংসায় ভাসান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই নির্মাতা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি জানান।

প্রায় ১৫ মিনিটের আলাপের চুম্বকাংশ ফেসবুকে তুলে ধরেন আশফাক নিপুণ। তিনি লেখেন, ‘ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিম এর অভিনয় নিয়ে উনার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) মুগ্ধতা কমছিলই না! এটাও বললেন করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মতো আগ্রহ নিয়ে ‘মহানগর’-এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণা ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’

এছাড়া প্রসেনজিৎ তাকে সিনেমা বানানোর তাগিদ দিয়েছেন বলেও জানান এই নির্মাতা।

মহানগর ওয়েব সিরিজে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, খাইরুল বাশার, রুকাইয়া জাহান চমক, মোস্তাফিজুর নূর ইমরান, নিশাত প্রিয়ম, নাসিরুদ্দিন প্রমুখ। এটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমের অভিনয় মন ছুঁয়েছে প্রসেনজিতের

আপডেট সময় ১০:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১