ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ. আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

এইতো সেদিন ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এলো দক্ষিণ আফ্রিকা। সেই একই দল এবার হোঁচট খেলো তুলনামূলক দুর্বল আয়ারল্যান্ডের কাছে।

বৃষ্টি বাধায় সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আইরিশদের কাছে হেরে বসেছে প্রোটিয়ারা।
মঙ্গলবার ডাবলিনে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের এটিই প্রথম জয়।

ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। অন্য কোনো সংস্করণে এখনও দেখা হয়নি তাদের।

ডাবলিনে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যান্ডি বলবির্নির দুরন্ত শতরানে ভর করে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। অ্যান্ডি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৭ বলে ১০২ রান করে রাবাদার বলে আউট হন।

এছাড়া হ্যারি টেকটর ৭৯, জর্জ ডকরেল ৪৫, অ্যান্ডি ম্যাকব্রায়ান ৩০ ও পল স্টার্লিং ২৭ রানের যোগদান রাখেন। ফেলুকাওয়ো ২টি এবং রাবাদা, কেশব মহারাজ, ও শামসি ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৮.৩ ওভারে ২৪৭ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার জানেমন মালান দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। ভ্যান ডার ডুসেন করেন ৪৯ রান। ডেভিড মিলার ২৪ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মার্ক, লিটল ও ম্যাকব্রায়ান ২টি করে উইকেট নেন।

আয়ারল্যান্ড ৪৩ রানে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অ্যান্ডি বলবির্নি।

আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ. আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

আপডেট সময় ০৭:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১