ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদো-মরিনহোকে ‘উন্মাদ ও নির্বোধ’ বলেছিলেন পেরেস

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের আরো একটি গোপন অডিও ফাঁস হলো। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০১২ সালের ওই অডিওতে ‘উন্মাদ’ ও ‘অসুস্থ’ বলে মন্তব্য করেতে শোনা যায় পেরেসকে।

শুধু রোনালদোকেই নয়, ক্লাবের সাবেক কোচ হোসে মরিনহোকেও ‘অস্বাভাবিক’ বলেও মন্তব্য করতে শোনা গেছে তাকে। জানা গেছে, স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল পেরেজের এই অডিও ফাঁস করে। ৭৪ বছর বয়সী এই ক্লাব সংগঠকের এবারের আলোচনার বিষয় দুই পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদো এবং হোসে মরিনহো।

এর আগে, ক্লাবের দুই কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ও রাউল গঞ্জালেসকে ‘ভন্ড’ বলে আখ্যা দেন ক্লাব সভাপতি পেরেস। ২০০৬ সালের সেই অডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার ফাঁস হলো ২০১২ সালের এই অডিও।

অক্টোবর ২০১২ সালের সেই আলাপচারিতায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে নিয়ে পেরেস বলেন, সে উন্মাদ, সে একজন গর্দভ। সে অসুস্থ। আপনার মনে হয় সে স্বাভাবিক? সে আসলে স্বাভাবিক না। নইলে সে যেসব কাজ করে এসব করতো না।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেন ক্রিস্টিয়ানো। ৯ বছরে ক্লাবকে ২টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান রোনালদো।

কেবল রোনালদোই নন, ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহোকেও ছেড়ে কথা বলেননি পেরেজ। দুই পর্তুগিজকে নিয়ে বেশ বাজে ভাষায় কথা বলেছেন রিয়াল সভাপতি।

তিনি বলেন, ওদের প্রচুর অহংকার। কোচ (মরিনহো) এবং সে (রোনালদো) দু’জনই নষ্ট হয়ে গেছে। তারা বাস্তবতা বুঝে না। ওরা দু’জনই অস্বাভাবিক এবং টাকা ছাড়া কিছুই বুঝে না। অথচ তারা উল্টো স্বভাবের হলে আরো বেশি টাকা কামাই করতে পারতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদো-মরিনহোকে ‘উন্মাদ ও নির্বোধ’ বলেছিলেন পেরেস

আপডেট সময় ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১