ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকার সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় চলমান গত পাঁচ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

পুলিশ জানায়, তারা ১২ ব্যক্তিকে দাঙ্গার সন্দেহভাজন উসকানিদাতা বলে চিহ্নিত করেছে। দাঙ্গা, লুটপাট ও সহিংসতার অভিযোগে এক হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলমান পরিস্থিতিকে তার দেশে ১৯৯০ সালের পর থেকে হওয়া সহিংসতাগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য বলে আখ্যা দেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। সহিংসতায় দেশটিতে অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম ঘর লুটপাটের ঘটনা ঘটছে।

১৫ মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর গত বুধবার পুলিশে ধরা দেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমাকে এই কারাদণ্ড দেন আদালত। ওই ঘটনার পর তার নিজ প্রদেশ কাওয়াজুলু নাতালে (কেজেডএন) বিক্ষোভের সূত্রপাত হয়।

২০১৮ সালে জ্যাকব জুমাকে ক্ষমতাচ্যুত করা বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় পূর্ণ আইনি শক্তি প্রয়োগ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ আফ্রিকার সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

আপডেট সময় ১২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১