ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে এরদোগান যা বললেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই টেলিফোন আলাপকে বিরল ঘটনা উল্লেখ করে কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ বছর বৈরি সম্পর্ক থাকার পর সাবেক মিত্র দুই দেশের প্রেসিডেন্ট ফোনালাপ করলেন।

এর আগে শনিবার প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে তুরস্ক কখনও চুপ থাকবে না।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ও তুরস্ক এক সময় আঞ্চলিক অংশীদার ছিল। কিন্তু গত ১০ বছর ধরে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তুরস্ক সরকার প্রায় ইসরায়েলের ফিলিস্তিন নীতি নিয়ে সমালোচনা করে থাকে।

ইসরায়েলের প্রেসিডেন্ট হেরজোগের সঙ্গে টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় দু’দেশের সম্পর্ক ব্যাপক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে প্রাকৃতিক শক্তি (এনাজি), পর্যটন এবং প্রযুক্তিতে দুই দেশের পারস্পারিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মতামতের ভিন্নতা থাকা সত্ত্বেও বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে দুই দেশের প্রেসিডেন্ট সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন।

গত সপ্তাহে ইসরায়েলে নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত জুনে ইসরাইলের সংসদ নেসেটে ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে এরদোগান যা বললেন

আপডেট সময় ১১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১