ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যরাতে কিচেনে হাতি!

আকাশ নিউজ ডেস্ক:

রাত বাজে দুটো, হঠাৎ রান্নাঘর থেকে হাঁড়ি-পাতিলের পড়ে যাওয়া শব্দ আসছে। এমন শব্দ পেয়ে বাড়ির এক নারী রান্নাঘরে ছুটে যান।

তিনি গিয়ে দেখেন দেওয়াল ভেঙে রান্নাঘরে হানা দিয়েছে বিশাল এক হাতি! লম্বা শুঁড় দিয়ে হাঁড়ি-পাতিলগুলো ওল্ট-পাল্ট করে চলেছে। একটু পর দেখেন শুঁড় দিয়ে কেবিনেটের ড্রয়ার খুলে নিজেই বের করে মুখে ঢুকিয়ে দিলো চালের প্যাকেট। এমন দৃশ্য দেখে ভিরমি খাওয়ার মতন অবস্থা ওই নারীর। তাতে তিনি বুঝতে পারলেন প্রাণটির ক্ষুধা লেগেছে। তাই হাতিটি দেওয়াল ভেঙে কিচেনে খাবার খুঁজছে।

ওই করণীয় না বুঝতে পেরে প্রথমে নিজের মোবাইলফোনে ঘটনার ভিডিও করে রাখেন। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনপ্রিয় হয়েছে মুহূর্তে।

ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকেছে একটি হাতি। শুঁড় দিয়ে চলছে খাবারের সন্ধান। এরপর কেবিনের এক ড্রয়ার খুলে নিজেই বের করে মুখে ঢুকিয়ে দিলো চালের প্যাকেট। এ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির বুনচুয় গ্রামের কাছাকাছি একটি জাতীয় উদ্যানে হাতিটিকে দেখা যায়। মাঝেমধ্যে গ্রাম পরিদর্শনেও বেরোন ওই গজরাজ। স্থানীয় বাজারগুলোতেও যায় মাঝেমধ্যে।

এদিকে এ ঘটনায় মাথায় হাত বাড়ির মালিকের। জানা গেছে, হাতির এ কাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার থাই বাথের, যা বাংলাদেশি টাকায় এক লাখ ৩৪ হাজার টাকার মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যরাতে কিচেনে হাতি!

আপডেট সময় ১১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১