ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ‘সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে’ ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ধর্ষণে সহযোগিতাকারী সাগরকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ দায়েরের পর পরই সহযোগিতাকারী সাগরকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। অভিযুক্তদের ঠিকানা এখনও জানা যায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুলাই বিকাল ৩টার দিকে বাইপাইল এলাকার সেলিমের ভাড়া বাড়িতে সাব্বির হোসেন প্রতিবেশী তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীর বাসায় গ্যাসলাইট চায়।

গ্যাসলাইট আনতে সাব্বির ওই নারীর বাসায় ঢুকে পড়ে। এ সময়ে সাব্বির তার কাছে জিজ্ঞেস করে সে কি রান্না করেছে। অপরদিকে সাব্বিরের সহযোগী সাগর বাহির থেকে দরজা আটকে দেয়। এ সময় সাব্বির ওই ভুক্তভোগী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ওই নারীকে শাসায়। পরে সাব্বির সাগরকে দরজা খুলে দিতে বললে সাগর দরজা খুলে দেয়।

বিকালে কাজ থেকে বাসায় ফিরলে ওই নারী তার স্বামীকে সব খুলে বলেন। পরে স্ত্রীকে নিয়ে বাড়ির মালিকের স্ত্রী সাব্বিরের সহযোগী আছমা বেগমকে বিষয়টি জানান। এ সময় সাব্বির, সাগর ও আছমা তাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং এ ঘটনা কেন্দ্র করে রাত ১১টার দিকে তাকে ও তার স্ত্রীকে বেদম মারধর করে।

এ সময় সাব্বিরের সঙ্গে ভুক্তভোগী নারীকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। পরে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে ধর্ষণে সহযোগিতাকারী সাগরকে মঙ্গলবার রাতে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১