ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করলেন আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে নিযুক্ত শীর্ষ এক মার্কিন সামরিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে আফগানিস্তানে দায়িত্ব পালন করে আসা শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার সোমবার পদত্যাগ করেন। এক সাদামাটা আয়োজনের মাধ্যমে নিজের দায়িত্ব অপর দুই মার্কিন জেনারেলের কাছে হস্তান্তর করেন তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেনারেল মিলার বলেন, ‘বিদায় বলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হবে এখন ভুলে না যাওয়া।’ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর দায়িত্ব সামলানোকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে আখ্যায়িত করেন তিনি।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই ন্যাটো বাহিনীর সব সদস্যের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফলে দীর্ঘ দুই দশক পর দেশটি ছাড়ছে বিদেশি সেনারা।

ন্যাটোর সদস্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করার মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে তালেবানের হামলা বেড়ে গেছে। এমনকি আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের দখল নিতে শুরু করেছে তালেবান।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালের শেষ দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবান শাসনের পতন হয়।

এর পর দেশব্যাপী ব্যাপক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এ বিদ্রোহ। কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে।

বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগ করলেন আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার

আপডেট সময় ০১:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১