ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়সে বড় পূর্ণিমাকে মনে ধরেছে বাপ্পির!

আকাশ বিনোদন ডেস্ক :

নব্বইয়ের দশক থেকে ঢাকাই সিনেমায় অভিনয় করে চলেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার অভিষেক হয়েছিল ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। ৪০ বছর বয়সী সেই পূর্ণিমার উপরেই নাকি ক্রাশ খেয়েছেন এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

বয়স এবং চলচ্চিত্র ক্যারিয়ার- দুদিকেই পূর্ণিমার থেকে ছোট ৩৮ বছর বয়সী এই অভিনেতা। তবে শুধু ক্রাশই খাননি, পূর্ণিমার জন্যই নাকি তিনি এখনো অবিবাহিত। ঢালিউডের অন্যতম সুন্দরী এই নায়িকার অপেক্ষাতেই তিনি আছেন। এসব কথা নিজের ফেসবুকে বাপ্পিই লিখেছেন। সঙ্গে পূর্ণিমার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

তবে এগুলো বাপ্পির মনের কথা নয়। নিছক মজা করে কথাগুলো লিখেছেন তিনি। ঘটনা হলো, ১১ জুলাই (রবিবার) ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে বাপ্পি তার ফেসবুকে লেখেন, ‘আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’

এমন কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ভক্তদের অনেকেই প্রশ্ন করছেন, সত্যিই কি পূর্ণিমাকে বিয়ে করতে চান বাপ্পি?

এ প্রসঙ্গে নায়ক গণমাধ্যমকে বলেন, ‘আরে পূর্ণিমা হচ্ছেন আমাদের আপু। অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তিনি নিজের সৌন্দর্য কত সুন্দরভাবে মেইনটেইন করছেন, বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। তাই কিছুটা মজা করেই জন্মদিনে এটা লিখে উইশ করেছি তাকে।’

বাপ্পি এও জানান, পূর্ণিমার উপস্থাপনায় জনপ্রিয় টেলিভিশন শো ‘এবং পূর্ণিমা’তে অতিথি হয়ে গিয়েও তাকে কথাগুলো জানিয়েছিলেন। এছাড়া পূর্ণিমার সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও প্রকাশ করেন নায়ক। বলেন, ভবিষ্যতে যদি তেমন কোনো গল্পের ছবির প্রস্তাব আসে এবং পূর্ণিমা আপু রাজি থাকেন, তবে তারা একসঙ্গে অভিনয় করতে চান।

২০১৭ সালের শেষ দিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় বাপ্পির। ওই বছরই অপুকে ডিভোর্স দেন নায়ক শাকিব খান। গুঞ্জন রয়েছে, বাপ্পির কারণেই ভেঙেছিল শাকিব-অপুর সংসার। যদিও এ বিষয়টি সে সময় অস্বীকার করেন বাপ্পি-অপু দুজনেই। জানান তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

এরপর ২০১৯ সালে বাপ্পি জানান, তিনি বিয়ে করতে চান। তার বিয়ের জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে। কিন্তু গত তিন বছরেও বাপ্পির বিয়ের ফুল ফোটেনি। ৪০ বছর বয়সেও চলচ্চিত্রের অন্যতম সুদর্শন নায়কটি অবিবাহিত। কবে ফুটবে তার বিয়ের ফুল? সেই অপেক্ষাতেই নায়কের ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বয়সে বড় পূর্ণিমাকে মনে ধরেছে বাপ্পির!

আপডেট সময় ১১:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১