ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির সাবেক গোয়েন্দার বিরুদ্ধে মামলা, গোপন তথ্য ফাঁসের আশঙ্কা আমেরিকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব দেশটির এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে দু’টি মামলা দায়ের করেছে। ওই গোয়েন্দা কর্মকর্তার নাম সাদ আল জাবরি। এতে করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের গোপন তথ্য ফাঁস ঠেকাতে তাই বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ করতে যাচ্ছে আমেরিকা।

সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা আল জাবরি দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে গোপনীয় সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন নিয়ে কাজ করেছেন। আর এতেই আমেরিকার আশঙ্কা তাদের রাষ্ট্রীয় গোপন তথ্য বেহাত হতে পারে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল জাবরির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের প্রকাশ ঘটলো এই মামলার মাধ্যমে। আল জাবরিকে ইন্ধন দিয়ে আসছিলেন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। ২০১৭ সালে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সৌদি আরবের রাজ পরিবারের শীর্ষ স্তরে শেক্সপিয়ারিয়ান বিরোধিতার ওপরই আলোকপাত করছে এই আইনি লড়াই। তবে তাদের এই আইনি লড়াইয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসের আশঙ্কায় আছে ওয়াশিংটন। এপ্রিলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় ম্যাচাসুটেসের এক আদালতে একটি বিরল আবেদন করে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তামূলক কার্যক্রমের ব্যাপারে উদ্বেগজনক তথ্য দেওয়ার উদ্দেশ্য ছিল আল জাবরির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদির সাবেক গোয়েন্দার বিরুদ্ধে মামলা, গোপন তথ্য ফাঁসের আশঙ্কা আমেরিকার

আপডেট সময় ০১:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১