ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা-নিকের, ভবিষ্যদ্বাণী পরিচালকের

আকাশ বিনোদন ডেস্ক :

কিছুদিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমল আর খান। এবার নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের দাম্পত্য নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন কমল। টুইটারে তিনি লিখলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। কিন্তু কমলের এই টুইট হজম করতে পারেননি নেটাগরিকরা। মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট। একজন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’

আরেক নেটাগরিকের কটাক্ষ, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।

কিন্তু কমল কি আদৌ শোনার পাত্র! বলিউডের ছবি থেকে হলিউডের দাম্পত্য-সব বিষয়েই ফলাও করে নিজের মতামত টুইটারে প্রকাশ করে থাকেন তিনি। আমির এবং কিরণের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার নারীকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়। কমলের মতে, ক্যাটরিনা কাইফ বা ফতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা-নিকের, ভবিষ্যদ্বাণী পরিচালকের

আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১