ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা যায়। তার তৈরি বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

আপডেট সময় ০৯:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১