ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সত্যি হলো গুঞ্জন, টলিউডে মিথিলার অভিষেক ছবি ‘মায়া’

আকাশ বিনোদন ডেস্ক :

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টলিউডের চলচ্চিত্র নির্মাতা রাজর্ষি দে’র পরবর্তী ছবিতে দেখা যাবে মিথিলাকে। ছবির নাম ‘মায়া’। ঈদেই আসছে ছবিটি। ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্তক নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ নির্মাণ করছেন পরিচালক রাজর্ষি দে। সেখানেই কাজ করবেন মিথিলা। ১২ জুলাই থেকে কলকাতা ও তার আশপাশে শ্যুটিংয়ের কাজ শুরু হচ্ছে।

মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। অভিনয়শিল্পীদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে।

রাজর্ষি দে বলেছেন, ‘যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এ চরিত্রের জন্য নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য পাঠাই। তিনিও সেটা খুব পছন্দ করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সত্যি হলো গুঞ্জন, টলিউডে মিথিলার অভিষেক ছবি ‘মায়া’

আপডেট সময় ১০:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১