ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

একদিনে ৩ ভাইয়ের মৃত্যু!

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে একদিনে এক এক করে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। দু’জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

মৃত তিন ভাই হলেন- নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পচুর হোটেল সূত্রে জানা যায়, হোটেলটির স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু গত ৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে সেবা করার জন্য থাকা ছোট ভাই জাহাঙ্গীরও করোনা আক্রান্ত হয়ে ৭ জুলাই একই হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শরিফুলকেও আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার (৯ জুলাই) ভোরের দিকে মেজ ভাই শরিফুলের মৃত্যু হয়। এর পর পরই এই মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হন বড় ভাই বাবলু। তাকে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের ভবানীগঞ্জের কবরস্থানে মৃত দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যার সাড়ে ৭টার মৃত্যুবরণ করেন রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীরও।

বাবলু, শরিফুল ও জাহাঙ্গীর নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে। একদিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক করে তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

একদিনে ৩ ভাইয়ের মৃত্যু!

আপডেট সময় ০৯:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১