ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে পাকিস্তান!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী চীন উইঘুরদের ওপর গণহত্যা ও মানবধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে। চীনা সরকারের নির্দেশে এবার দক্ষিণ এশিয়ার সীমান্তের কাছে অবস্থান করা মুক্তিকামী উইঘুরদের ব্যক্তিগত পর্যায়েও হস্তক্ষেপ করছে পাকিস্তান।

কুনওয়ার খুলদুনে শহীদ দ্য ডিপ্লোম্যাটে বলেন, চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকির দাবানচেং জেলার বাসিন্দা উইগুর মুসলিম পরিবারের সদস্য আব্দুল ওয়ালি। টেক্সটাইল এবং কার্পেট ব্যবসায়ী আব্দুল ওয়ালির বড় ভাইকে স্থানীয় কর্তৃপক্ষ অপহরণ করেছে।

এ প্রসঙ্গে আব্দুল ওয়ালি বলেন, ‘তার ভাই একজন ইসলামিক ধর্মযাজক। পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যা চীন এবং পাকিস্তান উভয় দেশেই নিষিদ্ধ।’

ওয়ালির বন্ধু ইব্রাহিম আহমেদ বলেন, ‘ক্রমবর্ধমান চীনা প্রভাবের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি উইঘুর সম্প্রদায় পরিচয় গোপন রাখছে। আমি কাজের জন্য পাকিস্তানের সব অঞ্চলেই যাই। চীনারা দেশটি দখল করে নিয়েছে। গিলগিটে অনেকে তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে পুরুষদের পাকিস্তানের অন্যান্য অংশ এমনকি অন্যান্য দেশে চলে যেতে বলছে। চীন গিলগিট থেকে উইঘুরদের উচ্ছেদ করতে চায়।’

প্রসঙ্গত, গিলগিট-বাল্টিস্তান ৬২ বিলিয়ন মার্কিন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) প্রবেশদ্বার যা বেইজিংয়ের বৃহত্তম বিদেশি বিনিয়োগ। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) একটি গুরুত্বপূর্ণ অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে পাকিস্তান!

আপডেট সময় ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১