ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ক্লান্তিহীন চেষ্টা করে যাচ্ছেন।

এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এত সময় ধরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করে ক্লান্ত হয়ে পড়েন। অনেককে অগ্নিকাণ্ডের পাশেই শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়। কিছুক্ষণ বিশ্রামের পর আবারো উঠে আগুন নেভানোর কাজ শুরু হয় তাদের।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরাও তো মানুষ। কেমিক্যালের আগুন হওয়াতে অনেক তাপ। দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছেনা। এদিকে স্বজনদের দাবি, অনেকে ভেতরে আটকে আছে। যারাই ভেতরে আছে তাদের জীবিত থাকার সম্ভাবনা কম।

শ্রমিকরা জানান, চতুর্থ তলার শ্রমিকদের ইনচার্জ মাহবুব, সুফিয়া, তাকিয়া, আমেনা, রাহিমা, রিপন, কম্পা রানী, নাজমুল, মাহমুদ, ওমরিতা, তাছলিমাসহ প্রায় ৭০-৮০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা

আপডেট সময় ১১:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১