ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার লেবাননে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এবার লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে এন-২৬ নামে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির ২৮ আরোহীর মধ্যে ২২ জন সাধারণ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হন।

লেবাননে বিমান বিধ্বস্তের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেসনা ১৭২ মডেলের বিমানটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর ২০ মিনিট পর বিমানটি ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয়

জিয়াদ মালৌফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিমান বিধ্বস্তের শব্দ শুনে আমরা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখি।

এলাকাটি খুবই কুয়াশাচ্ছন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, বিমানটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। লেবাননের গণপূর্ত মন্ত্রী বিমানবন্দরে পৌঁছেছেন এবং দ্রুত সরকার বিবৃতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার লেবাননে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আপডেট সময় ১১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১