ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

ছেলের বাবা হলেন হাবিব ওয়াহিদ

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছরের ১২ জানুয়ারি হঠাৎ করেই তৃতীয় বিয়ের খবর জানান জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়েন শিফা। বিয়ের রেশ কাটতে না কাটতে নতুন খবর দিলেন এই দম্পতি। জানা গেছে, ৭ জুলাই সকালে রাজধানীর একটি হাসপাতালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। হাবিব তার ছেলের নাম ‌রেখেছেন আয়াত। আর খবরটির সত্যতা নিশ্চিত করেছে হাবিব ওয়াহিদের পরিবার।

উল্লেখ্য, হাবিবের বর্তমান স্ত্রী শিফাও শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

ছেলের বাবা হলেন হাবিব ওয়াহিদ

আপডেট সময় ১১:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১