ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লকডাউনে গাড়ি বন্ধ, অভাবের তাড়নায় বাসেই গলায় ফাঁস দিলেন চালক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গতবছর প্রথম লকডাউন। চলতি বছর ফের দ্বিতীয়বারের জন্য লকডাউন। এখনও সড়কে গড়ায়নি বাসের চাকা। দিনদিন বাড়ছে আর্থিক অনটন। সেই অভাবের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন বাসচালক।

বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঢাকুরিয়া-হাওড়া রুটের ৩৭ নম্বর বাসের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। খবর জিনিউজের।

নিহত বাসচালকের নাম রঞ্জিত দাস। বাড়ি ভারতের গড়িয়ার নয়াবাদে।

ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাসের ভেতরে আশপাশের লোকজন ঢুকে রঞ্জিতের লাশ দেখতে পায়। লাশ উদ্ধারের সময় দেখা যায় মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ওই স্ট্যান্ডের অন্যান্য বাস কর্মীরা জানান, অভাবের তাড়নায় এই চরম পদক্ষেপ নিয়েছেন রঞ্জিত। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বাস রাস্তায় না নামায় গত দু’মাস ধরে চিন্তায় ছিলেন। বারবার বলতেন, আর সংসার টানা যাচ্ছে না।

পশ্চিমবঙ্গের জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পদাধিকারী তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচনের সময় কমিশনের পক্ষ থেকে যে বেসরকারি বাসগুলো ভাড়া নেওয়া হয়েছিল, তা বাবদ টাকা এখনও হাতে পাননি রঞ্জিত দাস। সেই চিন্তায় আরও হতাশ হয়ে পড়েছিলেন। এমনকি মালিকও বকেয়া বেতন দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউনে গাড়ি বন্ধ, অভাবের তাড়নায় বাসেই গলায় ফাঁস দিলেন চালক

আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১