ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) রাতে দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি।
পরে জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এর আগে জ্যাকব জুমাকে এ দিন রাতের মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

ক্ষমতায় থাকতেই জ্যাকব জুমার নামে দুর্নীতি অভিযোগ ওঠেছিলো। এই অভিযোগ তদন্ত চলছিলো। তা তদন্ত করছিলেন দেশটির উপ-প্রধান বিচারপতি রেমন্ড জোনডো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হয়েছিলো। কিন্তু ওই তলবে তিনি আদালতে হাজির হননি। এজন্য আদালত অবমাননার দায়ে এ দণ্ড দেওয়া হলো তাকে।

জুমার মতে, চলমান মহামারি করোনার মধ্যে তিনি কারাগারে গেলে তা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন জ্যাকব জুমা।

চলতি বছরের ২৯ জুন আদালত অবমাননার দায়ে জুমার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে জুমা গ্রেফতার ঠেকাতে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন। অবশেষে বুধবার রাতে তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন। সাবেক ওই প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর মাধ্যমে দক্ষিণ আফ্রিকারবাসী এক নতুন ইতিহাসের সাক্ষী হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১