ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আর্জেন্টিনাকে সাপোর্ট করে মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম

আকাশ বিনোদন ডেস্ক :

কোপা আমেরিকার ফাইনালে ১৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

বাংলাদেশের ফুটবল ভক্তদের একটা বড় অংশই এই দুই দেশের সমর্থক।

একই সঙ্গে বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে একটা তুমুল উত্তেজনা কাজ করে। অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই সেটা দেখা যায়।

তেমনি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন সামাজিক মাধ্যম থেকে পরিচিতি পাওয়া হিরো আলম। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে লিওনেল মেসিকে নিয়ে গানও গেয়ে ফেললেন তিনি।

হিরো আলমের গান গাওয়া নতুন কিছু নয়, ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, হিন্দি, চাইনিজ, আরবি ও ইন্দোনেশিয়ানসহ বেশ কিছু ভাষার গান নিয়ে হাজির হয়েছেন তিনি। এবার তিনি আর্জেন্টিনার ডিফেন্ডার মেসিকে নিয়ে গাইলেন ‘উই লাভ মেসি’।

বুধবার (০৭ জুলাই) গানটি ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ফেসবুকে ইতিমধ্যেই গানটির ভিডিও কয়েক ঘণ্টায় দেখা হয়েছে ৪ লাখেরও বেশিবার।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি। আর্জেন্টিনা ফাইনালে কাপ নিলে এই মেসির গান দর্শক শ্রোতারা ইংলিশ ভার্সনও শুনতে পাবেন। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

আর্জেন্টিনাকে সাপোর্ট করে মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম

আপডেট সময় ১০:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১