ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের দলীয় ২০০

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুমিনুল হকের বিদায়ের দলের বিপর্যয়ে হাল ধরলেন লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজনের ব্যাটে ভর করে দলীয় ২০০ রানের দেখা পেয়েছে বাংলাদেশ।

৭৬ রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন তারা। ক্যারিয়ারে নবম হাফসেঞ্চুরি করলেন লিটন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাশ (৫৭) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৪)।

এর আগে সতীর্থরা একে একে মাঠ ছাড়লেও দারুণ অধিনায়কসূলভ ইনিংস খেলে যাচ্ছিলেন মুমিনুল হক। তবে সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে থাকতে বিদায় নিতে হলো তাকে। ৯২ বলে ১৩টি চারের সাহায্যে ব্যক্তিগত ৭০ রানে ভিক্টর নিয়াচির বলে আউট হন তিনি।

দলীয় শতকের পরই বাংলাদেশ শিবিরে ফের বিপর্যয় নামে। পর পর দুই ওভারে বিদায় নেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ব্লেসিং মুজারবানির তৃতীয় শিকারে এলবি হয়ে মাঠ ছাড়েন ১১ রান করা মুশফিক। আর ৩০তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৩ রানে থাকা সাকিবকে রেগিস চাকাভার ক্যাচে ফেরান ভিক্টর নিয়াচি।

দলের বিপর্যয়ে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। সেখান থেকে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করলেন। চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৮ রানের পার্টনারশিপ গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন অধিনায়ক। একইসঙ্গে দলীয় শতক পেরিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলেন সাদমান ইসলাম। তবে শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি। ৬৪ বলে ৪টি চারে ২৩ রান করে রিচার্ড এনগারাভার বলে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। ব্লেসিং মুজারবানির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্ত (২)।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুধবার (০৭ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ইনজুরির কারণে একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী। ফিরেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম।

বাংলাদেশ একাদশ :
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ :
ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের দলীয় ২০০

আপডেট সময় ০৮:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১