ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিল্লিতে সাবেক মন্ত্রীর স্ত্রীকে বালিশচাপা দিয়ে খুন করলেন ধোপা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দিল্লিতে নিজের বাড়িতে খুন হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে তাকে খুন করা হয়। খবর আনন্দবাজার।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, পেশায় আইনজীবী কিট্টিকে (৬৮) খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতে ধোপার কাজ করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে।

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিংহ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিল রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির গৃহকর্মী। ওই গৃহকর্মীকে একটি ঘরে আটকে রাখে সে। এর পর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্তাও করা হয় বলে দাবি পুলিশের। তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিল্লিতে সাবেক মন্ত্রীর স্ত্রীকে বালিশচাপা দিয়ে খুন করলেন ধোপা

আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১