ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘ক্ষুধার্ত’ সাকিবকে পেয়ে স্বস্তিতে ডমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথে বিতর্কে জড়িয়ে শাস্তি ভোগ করে টুর্নামেন্ট শেষ না করেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পেয়ে মহাখুশি রাসেল ডমিঙ্গো। টাইগারদের প্রধান কোচ দেশসেরা অলরাউন্ডারের মাঝে এবার টেস্ট ক্রিকেট খেলার তাড়না ও ক্ষুধা দেখতে পাচ্ছেন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ, টেস্টে ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ। সে থাকলে দলের ব্যালান্স খুব ভালো হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে। ‘

সাকিব দলে থাকা মানেই একের ভেতর দুই। মানে একজন স্পেশালিস্ট স্পিনারের পাশাপাশি তিনি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানও বটে। কিন্তু জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল ঘোষণার আগ পর্যন্ত ছিল কৌতূহল, সাকিব টেস্ট খেলবেন তো? কারণ অনেকবারই শোনা গেছে টেস্টের প্রতি তার অনীহা। আইপিএলের জন্য শ্রীলঙ্কা সফরেও তিনি টেস্ট খেলেননি। তবে এবার তিনি টেস্টের জন্য দারুণ মুখিয়ে আছে বলে জানিয়েছেন ডমিঙ্গো।

জিম্বাবুয়ে সফরে একমাত্র ভেন্যু হারারেতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই। টেস্টের পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

‘ক্ষুধার্ত’ সাকিবকে পেয়ে স্বস্তিতে ডমিঙ্গো

আপডেট সময় ০৭:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১