ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘৫ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত পাঁচ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

আবু ধাবিকে ‘বিশ্বাসঘাতক ও আপসকামী’ সরকার বলেও অভিহিত করে ইসরায়েলবিরোধী এই প্রতিরোধ আন্দোলন।

ইসলামি জিহাদের মুখপাত্র তারিক সালমি ইয়েমেনের আল-মাসিরা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরাতসহ অন্যান্য আরব দেশকে তাদের ভুল হিসাব-নিকাশ পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক গাজা যুদ্ধে যখন ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা এবং তেল আবিবের ‘অজেয়’ থাকার ভুয়া দাবি প্রমাণিত হয়েছে তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব দেশগুলোর দুর্বলতা প্রকাশ করা উচিত হবে না।

গত বৃহস্পতিবার ‘এমিরাটস লিকস’ ওয়েবসাইট খবর দেয়, গত তিন মাসে প্রায় ৫,০০০ ইসরায়েলি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব লাভ করেছে। আরব আমিরাত বিদেশিদেরকে নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে আইন সংশোধন করার পর ইহুদিবাদীদেরকে এই সেবা দেওয়া হয়। এর আগে বিদেশিদেরকে নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাত।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এমিরাটস লিক্স জানায়, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

সূত্রগুলো বলেছে, ইসরায়েলিরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ লাভ করেছে। এই নাগরিকত্ব লাভের ফলে ইহুদিবাদীরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো অতিক্রম করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘৫ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত’

আপডেট সময় ০৬:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১