ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্পিকারকে গালাগালি করে বিজেপির ১২ বিধায়ক বরখাস্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

স্পিকারকে গালাগালি করায় মহারাষ্ট্রে বিজেপির ১২ জন বিধায়ককে বরখাস্ত করা হয়েছে।

সোমবার অসংসদীয় ভাষায় গালাগালি করায় স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের এক বছরের জন্য বরখাস্ত করেন।

এনডিটিভি জানিয়েছে, বিশৃঙ্খলার মধ্য দিয়েই এদিন মহারাষ্ট্র বিধানসভার গ্রীষ্মকালীণ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ওবিসি ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। তাদের কথা বলার মতো পর্যান্ত সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

স্পিকার ভাস্কর যাদব বলেন, বিরোধী দলের নেতারা আমার কেবিনে আসে এবং অসংসদীয় ভাষায় আমাকে গালাগালি করে। এসময় দেবেন্দ্র ফাড়নাবিস ও সিনিয়র নেতা চন্দ্রকান্ত পাতিল উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা আমাকে টানাহেঁচড়া করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে বিরোধী দল বিজেপির নেতাদের অভিযোগ, যারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের অপমান করা হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য স্পিকার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীকে বলেন। পরে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিজেপির ১২ জন বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

এই নেতারা হলেন, সঞ্জয় কুতে, আশিষ শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটকালকার, পরাগ আলাভনি, হারিশ পিম্পাল, রাম সাতপুতে, বিজয় কুমার রাওয়াল, যোগেশ সাগর, নারায়ণ কুচে, কিরতিকুমার বাংদিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্পিকারকে গালাগালি করে বিজেপির ১২ বিধায়ক বরখাস্ত

আপডেট সময় ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১