ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রবীন্দ্রসঙ্গীত গাইলেন আফ্রিকান যুবক, ভিডিও ভাইরাল

আকাশ বিনোদন ডেস্ক :

রবীন্দ্রনাথের গান গাইছেন আফ্রিকান যুবক। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যুবকের নাম গিয়াতা। আশিস সান্যাল নামে এক ফেসবুক ইউজার আফ্রিকান ওই যুবকের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রবীন্দ্রসংগীত ‘মায়াবন বিহারিণী হরিণী’ গাইতে দেখা যাচ্ছে গিয়াতাকে।

আর শুধু গাওয়াই নয়, গানের আগে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথের কথাও শোনা গিয়েছে তার মুখে।

ভিডিওতে গিয়াতা বলেন, “সবাই কেমন আছেন? আমার নাম গিয়াতা, এবং আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে একটি গান গাইতে চাই। আমি আমার শিক্ষিকা মোনালিজিকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এই গানটি আমায় শিখিয়েছিলেন। গানটি প্রেম সম্পর্কিত। গানটি রাম, সীতা এবং তাদের ভালবাসা ও লড়াই সম্পর্কে।”

প্রসঙ্গত, রবীন্দ্রনাথের এই গান ১৯৫৮ সালে বাংলা ছবি লুকোচুরিতেও ব্যবহার হয়েছিল। গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতা। গিয়াতার এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দেখেছেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

রবীন্দ্রসঙ্গীত গাইলেন আফ্রিকান যুবক, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১