ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের হাত থেকে কীভাবে বন্দী মুক্ত করতে হয় তা জানা আছে: হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি, তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরায়েলের হাত থেকে কীভাবে বন্দী মুক্ত করতে হয়।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’-এর মতো ষড়যন্ত্র ও শেখ জাররাহ নিয়ে অপতৎপরতা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছে। অন্যান্য ষড়যন্ত্রও মোকাবেলা করা সম্ভব হবে। খবর-পার্সটুডের।

তিনি বলেন, যেসব দেশ দখলদার ইসরায়েলের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী তারা ভুল করছে। মুসলিম উম্মাহর জন্য দখলদার ইসরায়েল এক মহাবিপদ বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দখলদার ইসরায়েল ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা তাদের সব বন্দীকে মুক্তি না দেয়া পর্যন্ত ক্রসিং পয়েন্ট খোলার অনুমতি দেওয়া হবে না এবং আন্তর্জাতিক কোনো সাহায্য‌ গাজায় যেতে পারবে না। এছাড়া তারা গাজার পুনর্গঠনের কাজও আটকে দেবে।

এছাড়া, ইহুদিবাদী ইসরায়েল হামাসের শর্ত শিথিল করার দাবি জানিয়ে বলেছে, হামাস যে সংখ্যক বন্দীর মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়, বন্দীর সংখ্যা কমাতে হবে। তবে হামাস দখলদার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার ইসরায়েল অন্য ইস্যুগুলোকে বন্দী বিনিময়ের সঙ্গে সম্পর্কযুক্ত করার চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দীর বিনিময়ে বন্দী মুক্তি দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের হাত থেকে কীভাবে বন্দী মুক্ত করতে হয় তা জানা আছে: হামাস

আপডেট সময় ০৫:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১