ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ জনকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের দেপাইন শহরে ২৫ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

জান্তা সরকারের বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড চালায় নিরাপত্তা বাহিনী।

এই সহিংসতার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্য জানতে চাওয়া হলে কোনো সাড়া মেলেনি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ বলেছে, অঞ্চলটিতে টহলে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গেরিলা পদ্ধতিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ হামলায় এক সেনাসদস্য নিহত এবং ছয় জন আহত হয়। এরপরই পালটা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতেই তাদের ২৫ জন নিহত হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা ফোনে জানিয়েছেন, গত শুক্রবার ভোরে চারটি সামরিক ট্রাক শহরে ঢুকে সেনা সদস্যদের নামিয়ে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবস্থান নিয়েছিল স্থানীয় জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস এর যুবকরা। কিন্তু এই যুবকদের তেমন শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল না। সামরিক বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষের পর মোট ২৫টি মরদেহে সন্ধান মেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ জনকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

আপডেট সময় ০১:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১