ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন। নীল রঙের পানির ঢেউ, পাশেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। অবাক-করা ভিডিও টুইটারে শেয়ার হতেই ভাইরাল হয়েছে সেটি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।

গতকাল শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। জানা গেছে, ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।

সমুদ্রের নীচে থাকা বেশকিছু পাইপলাইনের গ্যাস বেরিয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স। বলা হয়েছে, আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে জাহাজ নামানো হয়। পরে প্রায় টানা ৫ ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়।

এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাছাড়া, আগুন নেভাতে গিয়ে, কিংবা এই আগুনের কারণে কেউ প্রাণ হারায়নি। এদিকে, মাঝ সমুদ্রের এই ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন নেটিজেনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও

আপডেট সময় ০৯:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১