ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক রাতে তিন হ্যাটট্রিক!

আকাশ স্পোর্টস ডেস্ক:

পরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করা ক্রিকেটের সবচেয়ে কঠিনতম কাজের মধ্যে একটি। তাই এই ঘটনা হরহামেশা ঘটে না।

কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটে এক রাতে দেখা গেল তিনটি হ্যাটট্রিক! টি-টোয়েন্টি ব্লাস্টে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন লকি ফার্গুসান, তার স্বদেশী পেসার অ্যাডাম মিলনে এবং ব্লেক কালান।

মিডলসেক্সের হয়ে সামারসেটের বিপক্ষে কালান হ্যাটট্রিক করেন। চার উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করলেও ম্যাচ হারতে হয় তার দলকে। তবে ইয়র্কশায়ারের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক নিয়ে দলকে ৯ রানে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন লকি। এই জয়ের ফলে ব্লাস্টের উত্তর গ্রুপে দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখল ইয়র্কশায়ার।

ফার্গুসনের স্বদেশী অ্যাডাম মিলনে কেন্টের হয়ে পরপর তিন উইকেট তুলে নেন। বাকি দুই বোলারের মতো তারও প্রাপ্ত উইকেট সংখ্যা চার। অতীতে একইদিনে আইপিএলের ইতিহাসে স্যামুয়েল বদ্রি এবং অ্যান্ড্রু টাইয়ের তিন বলে তিনটি উইকেট নেওয়ার ইতিহাস আছে। তবে কোনো টু্র্নামেন্ট তো দূর, সারাবিশ্বে উচ্চস্তরের ক্রিকেটে এমন একই রাতে তিনটি হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে কিনা- তা নিয়ে সন্দেহ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

এক রাতে তিন হ্যাটট্রিক!

আপডেট সময় ০৭:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১