ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’

আকাশ বিনোদন ডেস্ক :

২০০৩ সালে মুক্তি পায় কমেডি সিনেমা ‘হাঙ্গামা’। তখন বলিউডের বক্স অফিসে সিনেমাটি বেশ সাড়া ফেলে।

প্রায় ১৮ বছর পর আসছে ‘হাঙ্গামা টু’। বরাবরের মতো প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শনই এটি নির্মাণ করেছেন। তবে পরেশ রাওয়াল ছাড়া বদলে গেছেন সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা।

জুলাই মাসের প্রথম দিন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার। যা রীতিমত দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারেই আভাস পাওয়া গেল ঠিক কেমন হতে চলেছে সিনেমাটি। একটি বাচ্চার বাবা খোঁজার মধ্যে দিয়েই ঝড়ের গতিতে এগোবে গল্প। আর গল্পের তাগিদে একে একে চরিত্র ঢুকে পড়বে এই হাঙ্গামায়।

নতুন কিস্তিতে পরেশ রাওয়ালের সঙ্গে আরও অভিনয় করেছেন শিল্পা শেট্টি, মিজান জাফরি, প্রনিথা সুভাষ ও যশপাল যাদব। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরেশ রাওয়াল ও শিল্পা অভিনয় করেছেন। অন্যদিকে মিজান রয়েছেন শিল্পার প্রেমিকের চরিত্রে।

করোনার কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী ২৩ জুলাই থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার-ডিজনিতে।

মিজানের আগে আয়ুষ্মান খুরানার ‘হাঙ্গামা টু’ করার কথা ছিল। তবে শুটিং শুরুর আগে তিনি সরে দাঁড়ান এবং পরে কার্তিক আরিয়ানকে নেওয়ার চেষ্টা করলেও শিডিউল মেলাতে পারেননি নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল

দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’

আপডেট সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১