ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসানকে (২৬) গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত মেহেদী হাসান উপজেলার দারোরা গ্রামের ঢুলু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। গত সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে কাজ করতে গেলে ঢুলু মিয়ার বখাটে ছেলে মেহেদী হাসান ওই গৃহবধূর মুখ চেপে ধরে তার পরনে থাকা ওড়না দিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে ওই গৃহবধূকে ঘরে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ধর্ষককে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট সময় ০৬:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১