ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের দুই প্রদেশে তালেবানের হামলায় নিহত ২৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের দুই প্রদেশ বাদাখশান ও বাঘলানে তালেবানের হামলায় অন্তত ২৩ জন নিহিত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের এ দুই প্রদেশের নানা স্থানে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
বাদাখশান পুলিশের দুটি সূত্র জানায়, ফায়জাবাদ শহরের বিভিন্ন এলাকার নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

অপর একটি সূত্র জানিয়েছে, ফায়জাবাদ শহরের উপকণ্ঠে ইয়াফতাল-ই-বালা এলাকার চারটি নিরাপত্তাচৌকিতে বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে তালেবান।

অপরদিকে বাঘলান প্রদেশে তালেবানের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে তালেবানের চার সদস্য।

আফগানিস্তানজুড়ে তালেবানের হামলা প্রতিহত করার জন্য সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার। তালেবানের বিরুদ্ধে এই গণপ্রতিরোধ বাহিনীতে যোগ দিচ্ছে আফগান নারীরাও।

সরকারি কর্মকর্তারা বলছেন, তালেবানের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, তাদেরই অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

ফলে সংঘাতকবলিত আফগানিস্তানে এবার সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যে হুশিয়ারি দিয়েছে তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানের দুই প্রদেশে তালেবানের হামলায় নিহত ২৩

আপডেট সময় ০৫:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১