ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সু চিকে ছেড়ে দাও: জান্তাকে জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের কারাগারে বন্দি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানাল জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি এই আহ্বান জানান। জাতিসংঘের এক মুখপাত্র একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।

এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস।

‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি’- বলেছেন গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো।

এদিকে মিয়ানমারে আটক অনেকে এরইমধ্যে বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন। কাছাকাছি একটি অপরাধে সু চিসহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে। ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে অভ্যুত্থানের দিনই আটক করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার সু চিকে ছেড়ে দাও: জান্তাকে জাতিসংঘ

আপডেট সময় ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১