ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমেরিকার আর কোনো ধোঁকায় পড়বে না পাকিস্তান: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না।

বুধবার দেশটির অতীত সরকারগুলোর সমালোচনা করে ইমরান খান আরও বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে। কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না।

আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউজ তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

এর আগে তিনি বলেছেন, আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে তার দেশ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু আমেরিকা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকার আর কোনো ধোঁকায় পড়বে না পাকিস্তান: ইমরান খান

আপডেট সময় ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১