ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক গাছেই ধরল ১২১ জাতের আম!

আকাশ নিউজ ডেস্ক:

এক গাছেই ধরল ১২১টি জাতের আম! একই গাছে ফললো – দশেরা, ল্যাংড়া, চৌসা, রামকেলা, আম্রপালী, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর রাজীব, লখনৌ সাফেদা, টমিতে কিংস, পুস সূর্য, সেনসেশন, রটাউল, কলমি মালদা, বোম্বাই, স্মিথ, মঙ্গিফেরা জলোনিয়া, বুলন্দশহর, লরানকু, এলআর স্পেশাল, আলমপুর বেনিশা, আসৌজিয়া দেওবন্দসহ আরও কয়েকটি জাতের আম।

অবিশ্বাস্য হলেও এমন গাছের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের এক সংস্থার বাগানে।

অবশ্য বিষয়টি একেবারেই প্রাকৃতিক নয়; প্রায় পাঁচ বছর ধরে গাছটির উপর বিশেষ এক গবেষণা চালিয়ে গেছেন ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানীরা। যার ফলে এক গাছেই ১২১ জাতের আম ফলনে সফল হয়েছেন তারা।

গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি জানায়, পাঁচ বছর আগে গবেষণার জন্য ১০ বছর বয়সি দেশীয় আমের গাছ নেওয়া হয়। এরপর ভারতের উদ্যানতত্ত্ব পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের তৎকালীন যুগ্ম পরিচালক রাজেশ প্রসাদের তত্তাবধানে গাছটিতে ১২১টি জাতের আমের শাখা গ্রাফটিং বা কলম করা হয়। ৫ বছর বাড়তে দেওয়া হয় গাছটিকে।

বর্তমানে গাছটিতে ১২১ জাতের আম ধরেছে। গাছটি দেখতে অদ্ভূত রকমের সুন্দর। বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের আম শোভা পাচ্ছে।

এমন সফলতার পর সাহারানপুরের উদ্যান-গবেষণা পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র উপ-পরিচালক জয়করন সিং বলেন, ৫ বছরের কষ্ট সফল হয়েছে। এখন আমরা আরও নতুন প্রজাতি নিয়ে গবেষণা করছি। উন্নতমানের আম উৎপাদন করাই আমাদের লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক গাছেই ধরল ১২১ জাতের আম!

আপডেট সময় ১১:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১