ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে দীলিপ কুমার ও নাসিরুদ্দিন শাহ

আকাশ বিনোদন ডেস্ক :

দুই সপ্তাহ আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কিন্তু আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন।শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় বুধবার (৩০ জুন) সকালে মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

একই দিনে আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ’রও হাসপাতালে ভর্তি হওয়ার খবর এসেছে। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। এবার ফুসফুসে সংক্রমণের কারণে দুইদিন আগে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপাতত আইসিইউতে রয়েছেন দীলিপ কুমার। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন ৯৮ বছর বয়সী এই অভিনেতা। হাসপাতাল সূত্র জানায়, আইসিইউতে সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। বড় কোনো সমস্যা নেই।

এদিকে নাসিরুদ্দিন শাহ’র ম্যানেজার ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর, কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ’

হিন্দি সিনেমা ও মঞ্চের অন্যতম সফল অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে তাকে ‘রামপ্রসাদ কি তেহরভি’ সিনেমায় দেখা গিয়েছিল।

দুই অভিনেতার অসুস্থতায় বলিউড ইন্ডাস্ট্রিতে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে দীলিপ কুমার ও নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় ১১:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১