ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

ভারতকে হারিয়ে সুখবর পেলেন নিউজিল্যান্ড অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

দলকে শিরোপা উপহার দিতে প্রথম ইনিংসে ৪৯ রান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে অবিচ্ছিন্ন ৫২ রান করে দলের জয় নিশ্চিত করেন।

দুই ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট পুনরুদ্ধার করেছেন উইলিয়ামসন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই উইলিয়ামসনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অজি এ তারকা ব্যাটসম্যানকে দুই নম্বরে নামিয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন উইলিয়ামসন।

ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বর পজিশন ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশান।

৮১২ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো চার নম্বর পজিশনেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয় নম্বরে আছেন যথাক্রমে জো রুট ও রোহিত শর্মা।

সাতে ঋষভ পন্ত, আট ও নয় নম্বর পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি কক। দশে আছেন হেনরি নিকোলস। টপ টেনে জায়গা হয়নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

ভারতকে হারিয়ে সুখবর পেলেন নিউজিল্যান্ড অধিনায়ক

আপডেট সময় ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১