ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৯

অাকাশ জাতীয় ডেস্ক:

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিএনএন ও বিবিসির।

তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দেশটির অধিকাংশ রাস্তাঘাট ও স্থাপনা ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছে। স্থানীয় সময় বেলা সোয়া ১টায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। এ মাসের শুরুতেই উত্তর আমেরিকার দেশটিতে ৮.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন মারা গিয়েছিল অন্তত ৯০জন।

ভূমিকম্পনপ্রবণ দেশটিতে ৩২ বছর আগে ঠিক এদিনেই এক ভয়ংকর ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষ মারা যায়। ভূমিকম্পনপ্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮.১ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯০ জন নিহত হয়েছিলেন।

রাজধানীর দক্ষিণে অবস্থিত মোরেলোস রাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৪ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেখানকার গভর্নর। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৯

আপডেট সময় ০৪:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭