ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিঙ্কেনের

আকাশ জাতীয় ডেস্ক:

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় ১০ হাজার আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী।

ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এ আহ্বান জানান। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এই জোটের সম্মেলন অনুষ্ঠিত হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের স্থায়ীভাবে আটক রাখার সুযোগ নেই। এসব সন্ত্রাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালে তাদের বিচার করা বা সংশোধানাগারে পাঠানোর সুযোগ তৈরি হবে।

অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, “আইএস সন্ত্রাসীদের বর্তমানে যে অবস্থায় রাখা হয়েছে তা ব্যাখ্যার অযোগ্য এবং এ অবস্থা চিরকাল চলতে পারে না।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে একবার ওয়াশিংটনের একই ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ফ্রান্স ও ব্রিটেন। ইরাক ও সিরিয়ায় দায়েশের দৌরাত্ম্যের সময় ব্রিটেন ও ফ্রান্স থেকে হাজার হাজার সন্ত্রাসী আইএসে যোগ দিয়েছিল। এ কারণে দেশ দু’টি এই ভয়ে শঙ্কিত যে, এসব উগ্র চিন্তাধারার সন্ত্রাসীকে ফেরত নিলে তারা ফ্রান্স ও ব্রিটিশ সমাজে নিরাপত্তা সংকট তৈরি করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিঙ্কেনের

আপডেট সময় ০১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১