ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিমের পোশাকে ধরা দিলেন অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক :

স্বাস্থ্যের প্রতি বেশ মনোযোগী চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিয়মিতই জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি।

পর্দায় নিজেকে আকর্ষণীয় রাখতে একটুও ছাড় দিচ্ছেন না।

করোনার কারণে এখন খুব একটা ঘর থেকে বের হন না ‘রাজনীতি’খ্যাত এই তারকা। তবে নিজেকে ফিট রাখতে এরই মধ্যে মেদ ঝরিয়ে ওজন কমিয়েছেন তিনি। খাদ্যাভ্যাসেও এনেছেন পরিবর্তন।

সোমবার (২৮ জুন) প্রতিদিনের মতো সকালেই জিমে ব্যস্ত সময় কাটিয়েছেন অপু বিশ্বাস। সে সময়কার কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এতে খোলামেলা কালো জিমের প্রকাশে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে ‘গুড মর্নিং’ লিখে সবার সুন্দর দিনের প্রত্যাশাও করেন তিনি।

অপু বিশ্বাসের জিমের পোশাকে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে লাখের কাছাকাছি রিয়েক্ট পেয়েছে তার পোস্টটি।

এদিকে, বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। কিছুদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ সম্পন্ন করে ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শুরু করেছেন এই নায়িকা। এছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রথম লটের শুটিংও সম্পন্ন করেছেন তিনি।

তবে অপুর আলোচিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ করোনার কারণে দুই বছরেও মুক্তি পায়নি। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তাকে সর্বশেষ দেখা গেছে গত মাসে ‘প্রিয় কমলা’ সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিমের পোশাকে ধরা দিলেন অপু বিশ্বাস

আপডেট সময় ১১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১