ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদকসহ বরখাস্ত এসআই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে পুলিশের বরখাস্তকৃত এক এসআইসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার।

রোববার বিকাল সাড়ে ৫টায় সদর মডেল থানার নিতাইগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক পরিবহনের দায়ে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবেক এসআই হেলাল উদ্দিন (৪৪), নারায়ণগঞ্জের সদর মডেল থানার সৈয়দপুর এলাকার জাবেদ বেপারী (৩৮), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বাসিন্দা সাইফুল (২২) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রুইগা এলাকার দিলীপ চন্দ্র রায় (২২)।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি বলেন, নারায়ণগঞ্জের সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকা থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ জাবেদ বেপারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে এসে জাবেদ বেপারীর নিকট সরবরাহ করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকসহ বরখাস্ত এসআই গ্রেফতার

আপডেট সময় ১০:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১