ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

শাশুড়ির কান কেটে দিল জামাই

আকাশ জাতীয় ডেস্ক:

জুরাইন আলম মার্কেট এলাকায় মেয়ের জামাই আনোয়ার ধারালো অস্ত্র দিয়ে কান কেটে দিয়েছেন শাশুড়ি ফরিদা বেগমের (৪০)। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৮ জুন) দুপুর ২টার দিকে জুরাইন আলম মার্কেট আউয়ালের বাড়ির পাশে একটি ভবনের চারতলায় আনোয়ারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত ওই নারী জানান, গত দুই বছর আগে তার মেয়ে শান্তাকে আনোয়ারের সঙ্গে বিয়ে দেন। তারা কিছুদিন ভালো থাকলেও এক বছর আগে থেকে যৌতুকের জন্য প্রায় সময় শান্তাকে মারধর করতো আনোয়ার।

সোমবার মারধরের সংবাদ পেয়ে ফরিদা বেগম নারায়ণগঞ্জ থেকে রাজধানীর জুরাইন আলম মার্কেট এলাকায় মেয়ের বাড়িতে যান। পরে তার মেয়ের জামাই আনোয়ারের কাছে জানতে চান তার মেয়েকে কেন মারধর করা হচ্ছে। কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শাশুড়ির বাম কান কেটে দেন ও পেটের নিচে ছুরিকাঘাত করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ফরিদার হাতের তালু ফেটে যায়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ফরিদা বেগমের বাম কানের অনেক অংশ কেটে পড়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

শাশুড়ির কান কেটে দিল জামাই

আপডেট সময় ০৬:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১