ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে জঙ্গি হামলায় সস্ত্রীক পুলিশ কর্মকর্তা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভরাতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জঙ্গিরা এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তাদের মেয়েও আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার নাম ফায়াজ আহমেদ। তিনি স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

কাশ্মীর পুলিশের পক্ষে বলা হয়েছে, গতকাল রবিবার রাত ১১টা নাগাদ তাদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে আহত হন ফায়াজ এবং তার পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তার স্ত্রীর। তাদের মেয়ে রাফিয়াও গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর থেকেই সেখানে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে।

এর আগে গত মঙ্গলবার (২২ জুন) শ্রীনগরের মেনগানয়াজির নওগাম এলাকায় পুলিশ অফিসার পারভেজ আহমেদ দরের উপর গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুই জঙ্গি। স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় তার। গত মাসে শ্রীনগরের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন জাভেদ আহমেদ নামের এক পুলিশকর্মী।

গতকাল রবিবার সকালে ড্রোন হামলার পর এমনিতেই কিছুটা উত্তপ্ত এলাকা। তার পরেই পুলিশের উপর জঙ্গি হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক মহলে। দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীরে জঙ্গি হামলায় সস্ত্রীক পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ০১:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১